রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়াতে এসে সরকারী তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থীদের দুর্বৃত্তদের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে  সোনারগাঁও পৌরসভার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ  আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আসামিরা হলেন আমিনপুর গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে মো.  আসাদ মিয়া, লোকনাথ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস ও বশির মিয়ার ছেলে রাব্বি ওরফে বারি। এর আগে শনিবার দিবাগত রাতে সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো: ইসহাক মিয়া বাদি হয়ে  তিনজনের নামসহ ১শ’ থেকে দেড়শ জনকে আসামি করে মামলা দায়ের করেন ।
জানা যায়, সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও ঐতিহাসিক পানাম নগরীতে নিজস্ব ব্যবস্থাপনায় বেড়াতে আসেন রাজধানী ঢাকার সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ জন শিক্ষার্থী। শনিবার সারাদিন বেড়ানো শেষে সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে ঢাকার ফেরার পথে ওই কলেজের মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর মাঠে স্থানীয় দুর্বত্তদের ইভটিজিংয়ের শিকার হন। পরে ছেলে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১০-১৫জনের একটি দল ওই শিক্ষার্থীদের ওপর এলোপাথাড়িভাবে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। এসময় শিক্ষার্থীদের দুটি বাস ভাংচুরসহ পিটিয়ে আহত করে তারা।
দুর্বৃত্তদের হামলায় মাসুদ রানা, সুপ্তি, হৃদয়, ইমরান, খুশি আক্তার, মিঠুন মিয়া, রাত্রী, নুসরাত জাহান, আদিল, আব্দুল খালেক, রাফি, শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, রিফাত ও বায়েজিদসহ ২৫জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে সুপ্তি, ইমরান ও রাফির অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, হামলার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। হামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD