সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার 

সোনারগাঁওয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়নের চর নোয়াগাঁও এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাজারের দোকান দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এ দোকান দখল করে নেয়। এ ঘটনায় ভূক্তভোগী আক্তারুজ্জামান নয়ন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার চর নোয়াগাঁও এলাকার মো. আক্তারুজ্জামান নয়নের সাথে একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শরীফ ও পলাশের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধন্ধি বাজারে নয়নের দোকানে হামলা করে। এসময় দোকানের ভাড়াটিয়া মুছা মিয়াকে দোকান থেকে বের করে দিয়ে দোকান দখল করে নেয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় নয়ন বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আক্তারুজ্জামান নয়ন আমাদের আপন চাচা। আমার বাবা জীবিত থাকাবস্থায় আমাদের সম্পত্তি ভাগ ভাটোয়ারা হয়। দোকান ঘর তার দখলে ছিল। দোকান ঘরের বিপরীতি যে জমি দেওয়ার কথা ছিল তা আমাদের দেয়নি। তাই আমরা দোকান ঘর দখলে নিয়েছি।
সোনাগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD