শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনারগাঁওয়ে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের সভাপতি সাদিয়া আক্তার মিমের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেত্রী সাফরিন মৌ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক মনিরুজ্জামান ভুইয়া লিটন, অধ্যাপক মাহাবুর রহমানসহ অত্র কলেজের শিক্ষক,শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD