বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

জনগণের দুর্ভোগ লাঘবে অবৈধ স্থাপনা উচ্ছেদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন এমপি মান্নান 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁওয়ের প্রাণকেন্দ্র ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে  উপজেলার  মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিদর্শনে গিয়ে এমপি মান্নান দেখতে পান, সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড, কাঁচাবাজার ও বিভিন্ন অবৈধ স্থাপনা। এসব দখলের কারণে চরম যানজট ও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
পরিদর্শন শেষে তিনি বলেন, পূর্বের এমপিরা কী করেছেন তা আমি জানি না। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের দুর্ভোগ লাঘবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য আমি নিজে তদারকি করবো।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা এবং থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
এমপি মান্নান সতর্ক করে বলেন, কিছু অসাধু ব্যক্তি অসহায় মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করে পুনরায় অবৈধ দখলের চেষ্টা করে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাহিম, সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নিজামউদ্দীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD