নিজস্ব প্রতিবেদক, জামপুর;
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আ’লীগ কর্মী মো. শাহজাহান লিভার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসায় আর্থিক সহযোগিতা চেয়েছেন তার পরিবার। মো. শাহজাহান উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামের মো. জজ মিয়ার ছেলে। তিনি গত দেড় বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করতে গিয়ে বসত বাড়ি ও জমি বিক্রি করতে হয়েছে তাঁর। তাঁর ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা চলছে না। তিনি স্ত্রী ১ ছেলে, ৩ মেয়ে নিয়ে আর্থিক সংকটে রয়েছেন। মো. শাহজাহান স্থানীয় বাস চালক ছিলেন। ক্যান্সার আক্রান্তের পর থেকে তিনি বাস চালানো বন্ধ করে দেন।
তিনি ও তার পরিবার নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির কাছে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা করেছেন। সহযোগিতার জন্য ০১৯৪৭৪২১২২৯, ০১৯৬৭১৩৭৪০৫ এ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করেন।
আপনার মতামত দিন