বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

জামপুরে ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলির ঘটনায় প্রতিবাদ সভা ও মিছিল

মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়াকে লক্ষ্য করে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মদনপুর-নরসিংদী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন জাকু, লিপন চৌধুরী, রাসেল আহমেদ খোকন, সিরাজদৌল্লা ভূইয়া উজ্জল, মুক্তিযোদ্ধা শাহজাজান, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম, সামসুল আলম, সাইদুর রহমান, জামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান, জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য বদরুজ্জামান মোল্লা, মনির হোসেন, নাসিরউদ্দিন, হাজী সানাউল্লাহ, মিলন রায়হান, নিরব কবির, শিল্পী বেগম, বিলকিস বেগম,নাদিয়া নূর রানু প্রমুখ।

মঙ্গলবার দুপুরে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর ভূইঁয়া নয়াপুর বাজারে আল আরাফাহ ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দেওয়া শেষে ফেরার পথে দুর্বৃত্তরা ৩টি মোটরসাইকেল যোগে ৬ যুবক এসে পর পর ৪ রাউন্ড গুলি করে। এসময় তিনি দৌড়ে পালিয়ে যাওয়ায় লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেচে যান। এদিকে চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়াকে গুলি করার ঘটনার ২৪ ঘন্টা পেড়িয়ে গেলেও সোনারগাঁও থানায় এখনো কোন মামলা হয়নি।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ  সোনারগাঁও নিউজকে জানান, চেয়ারম্যানকে গুলি ছুঁড়ে হত্যার চেষ্টায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD