মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পর্শে তিন শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রতনদী এলাকায় অবস্থিত ক্যানটাকি টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পর্শে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন লালমনিরহাটের আব্দুস সামাদের ছেলে মো. মোস্তফা (৫০), সুনামগঞ্জের আব্দুল কাউয়ুমের ছেলে আলআমিন (২৫) ও আব্দুল কুদ্দুছের ছেলে শাহনূর আলম (২৭)। তিনজনই ক্যানটাকি টেক্সটাইল মিলের লোডার হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ক্যানটাকি টেক্সটাইল মিলের ভেতরে কাজ করার সময় অসাবধান বসত বিদ্যুৎতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে ওই তিনজন জড়িয়ে যান। এসময় তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিন জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। দগ্ধদের মধ্যে মোস্তাফা অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আওলাদ হোসেন বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে হঠ্যাৎ বিকট শব্দ পেয়ে বাহিরে বের হয়ে তিন শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বিদ্যুতের তারে জড়িয়ে তারা দগ্ধ হয়েছেন।
ক্যানটাকি টেক্সটাইল মিলের ব্যবস্থাপক প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বাবুল বলেন, টেক্সটাইল মিলের ছাদে প্লাস্টিকের ঝুটের বস্তা পরিস্কার সময় একটি বাঁশ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। তাদের অসাবধানতার কারণে দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য কারখানার পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল  পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.বাচ্চু মিয়া জানান, দগ্ধ তিনজন বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা শংকটাপন্ন বলে জানা যায়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD