বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

ডিসির আগমনে সোনারগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ;
নারায়ণগঞ্জ জেলায় সদ্য যোগদানকারী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ  মাহমুদুল হক সোনারগাঁওয়ে আগমন উপলক্ষে মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে সোনারগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখছেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হুমায়ুন কবির ভূইয়া,  সাংবাদিক মনিরুজ্জামান, পনির ভূইয়া প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, যেকোনো সময় সব ধরনের সমস্যা নিয়ে আপনারা আমার সাথে দেখা ও কথা বলতে পারবেন, এতে কারো কোন অনুমতি লাগবে না। আমি আপনাদের মাধ্যমে পুরো নারায়ণগঞ্জ তথা সোনারগাঁও উপজেলাকে দুনীতি, ঘুষ ও মাদক ও বাল্যবিবাহ মুক্ত সোনারগাঁও উপজেলা গড়তে চাই। এক্ষেত্রে কারো কোনো ধরনের অবহেলা ও জড়িত থাকার অভিযোগ বা প্রমান পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD