শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার সহ্য করা হবে না-অধ্যাপক রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ-প্রচার সহ্য করা হবে না। একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে।  তিনি বলেন, ৫ই আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের পট পরিবর্তন হয়। পরিবর্তনের সঙ্গে সঙ্গে  সোনারগাঁওয়ে একটি কু-চক্রী মহল বিভিন্ন কোম্পানি ও হাট বাজার, নদী ও বাস স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। সোনারগাঁওয়ে চাঁদাবাজদের কোন স্থান নাই। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। যতই ষড়যন্ত্র হোক না কেন ঐক্যবদ্ধভাবে আমরা তাদের মোকাবেলা করবো।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো.রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও উপজেলা বিএনপি সহ সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন মিন্টু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁও  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক মো. আশরাফ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁও উপজেলা যুবদলের সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিয়ার হোসেন নয়ন প্রমুখ। এসময় সোনারগাঁও উপজেলা ও পৌসভার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD