বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

দল-মত-নির্বিশেষে সোনারগাঁওবাসীর উন্নয়নে কাজ করে যাব -এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি বলেন,যে যেই দলেরই হোক না কেনো আমরা সোনারগাঁওবাসীর উন্নয়নে দল-মত-নির্বিশেষে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আগামী বছরের মধ্যে সোনারগাঁওয়ে ব্যাপক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় সোনারগাঁয়ে অনেক উন্নয়ন হয়েছে, আগামীতে অসমাপ্ত কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবাগত ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহি কর্মকর্তা তৌহিদ এলাহি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা মানিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল, উপ সহকারী প্রকৌশলী কর্মকর্তা আরিফুল হক, বৈদ্যের বাজার ইউপি জাতীয় পার্টির সভাপতি মোঃ আলী মেম্বারসহ স্থানীয় মেম্বার আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD