বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

দীনেশ সূত্রধর’র স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত বাবু দীনেশ সূত্রধর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভার উদ্ধবগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা ফজলুল হক মার্কেটে যুবলীগ কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দীনেশ সূত্রধরের ছেলে পৌর আওয়ামীলীগ নেতা দীপক সূত্রধর এর পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সদস্য আসন্ন পৌরসভার মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান।
রেজওয়ানুল হক টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ড’র সাবেক কমিশনার মনিরুজ্জামান মধু, আওয়ামীলীগ নেতা মোঃ মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা শাহীন আলম স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক গাজী ফারুক, পৌরসভা ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মালেক প্রধান, যুবলীগ নেতা লিটন শাহা, মোঃ দীন ইসলাম, খোকন সরকার, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা পাপ্পু ও শ্রমিকলীগ নেতা শাহ-আলী প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD