শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বিতরণ করা হয়েছে ।
বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে উপজেলার ৬০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মোট ১৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমুখী রাজনীতির সুযোগ্য উত্তরসূরি। নির্বাচনের মাত্র ৪ মাসের মধ্যেই দেশের মানুষের কল্যাণে তিনি যেসব অভাবনীয় পদক্ষেপ নিয়েছেন, তা সত্যিই অকল্পনীয়। তারই ধারাবাহিকতায়  অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার।
​সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  সোহাগ ঘোষ, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেল, জেলা
 যুবদল নেতা হারুন-অর-রশিদ মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
​ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসা সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতকরণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন এবং রোগীদের সেবার মান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD