মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁওয়ে মহজমপুর স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে জামপুরের মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এর  রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
সোনারগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, যুবদল নেতা সোহেল রানা, উপজেলা জাসাসের সভাপতি মো.আমির হোসেন , ইউপি সদস্য মো.নাসির উদ্দিন প্রমূখ।
এসময় মহজমপুর ১৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সকল শিক্ষক মন্ডলীসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ওই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন শিশুদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD