শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

নিখোঁজের ৮ দিন পর  কিশোরের মরদেহ  উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের ৮দিন পর ফয়সাল নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে র‍্যাব-১১ একটি দল।
শুক্রবার ভোর রাত ৪ টার দিকে সোনারগাঁও পৌরসভার বাগ মহিষা ঋষিপাড়া এলাকার একটি ডোবা থেকে  নিখোঁজ ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফয়সাল লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও পৌর এলাকা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডে জড়িত অপূর্ব শীলকে গ্রেফতার করা হয়। অপূর্ব শীল বাগ মহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে। গ্রেফতারকারীর দেয়া তথ্যের ভিত্তিতে এ মরদেহ উদ্ধার করে র‍্যাব সদস্যরা।
র‍্যাব-১১ সিইও ল্যাফটেন্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন আসামী অপূর্ব।  গত ২৬ জানুয়ারি   রাত ৯ টার দিকে পাশ্বর্বর্তী লাহাপাড়া গ্রামের মামার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  খোঁজাখুজির পর পরদিন তার মামা মো. মানিক বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়রী করেন। পরবর্তীতে র‍্যাব-১১ গোয়েন্দা দল নিখোঁজ ফয়সালের সন্ধানে নামেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনে ডেকে আনা অপূর্ব শীলকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব সদস্যরা সোনারগাঁও পৌর এলাকা থেকে অপূর্বকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, র‍্যাবের জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত অপূর্ব নিখোঁজ ফয়সালকে নীল রঙের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে  হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী ডোবায় ফেলে রাখার কথা স্বীকার করে।  তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ৪ টার দিকে  ডোবায় লাশ সনাক্ত করে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পুলিশ নিখোঁজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD