বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাজারো নেতাকর্মীদের ঢল নামে।

শনিবার সকালে মহাসড়কের উপজেলার কাঁচপুর সেতু এলাকা থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত সড়কের দু’পাশে হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রী  তারেক রহমানকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মহাসড়কের সোনারগাঁওয়ে অংশে এসে পৌঁছালে জনতা সমস্বরে স্লোগান দিতে শুরু করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে সোনারগাঁওয়ের কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত পুরো এলাকা। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

শনিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহাসড়কের সোনারগাঁওয়ে কাঁচপুর, মদনপুর, দড়িকান্দি, টিপরদী, মোগরাপাড়া চৌরাস্তা, মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত নেতাকর্মীরা এসে অপেক্ষমান অবস্থায় থাকেন। তাদের অনেকে প্ল্যাকাড, ফেষ্টুনসহ ধানের শীষ হাতে ও গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন সাজে অংশ নিতে দেখা যায়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এর নেতৃত্বে হাজারো নেতাকর্মী কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পৃথকভাবে অবস্থান নেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে মহাসড়কের সোনারগাঁও অংশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তৎপর থাকতে দেখা গেছে। এর আগে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতায়াতের সড়ক পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD