প্রচ্ছদ

বারদীতে দুইদিন ব্যাপী রূপায়ণ গ্রুপের যাকাত সামগ্রী  বিতরণ 

সোনারগাঁও নিউজ ৭ এপ্রিল ২০২৩ , ৬:০১ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের  সোনারগাঁওয়ে রূপায়ণ গ্রুপের উদ্যোগে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ৩’ হাজার অসহায় গরীব ও দুস্থদের মাঝে যাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে  বারদীতে অবস্থিত রূপায়ণ প্যালেসে এ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ ওবায়দুল হক,বারদী পুলিশ ফাড়ির ইনর্চাজ  অনিক,রূপায়ণ গ্রুপের কর্মকর্তা হাফিজ আহম্মেদ,প্রজেক্ট অফিসার মাহমুদূল হাসান,স্টোর অফিসার মমিন ,খালেকুজ্জামান,বারদী ইউনিয়ন  যুবলীগের সাংগঠনিক সম্পাদক  আলমগীর সরকার, সহ সভাপতি জামান মিয়াসহ রূপায়ণ গ্রুপের কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া বারদী  ইউনিয়নের নুনেরটেক এলাকা ও গোয়ালপাড়া হাই স্কুল মাঠে দ্বিতীয় দিন আগামী শনিবার  রূপায়ণ গ্রুপের উদ্যোগে  অসহায় গরীব ও দুস্থদের মাঝে যাকাত সামগ্রী বিতরণ করা হবে।