শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বারদীতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড  বিএনপির উদ্যোগে বারদীর পাইকপাড়া স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 বারদী  ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বিল্লাল মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান মুন্সি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি আলী আজগর।
বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন, সহ সভাপতি ছাত্তার মেম্বার, করিম মেম্বার, ডাক্তার রফিক, হাবিবুল্লাহ, আবু মিয়া, মোঃ হালিম ওহাব মাওলানা,  বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,  যুগ্ম সম্পাদক নাছির মেম্বার, যুগ্ম সম্পাদক খাযের,   ডাক্তার সানোয়ার,  নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য জামাল হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মতিন,  বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী,   ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন,এডভোকেট সানাউল্লাহ, জাকির, আলিহোসেন, আহম্মদ আলী, হারুন, কাজী রোস্তম প্রমুখ।  এসময় বারদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD