Ripon Hasan
১০ মে ২০২৫ , ২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম আলী আকবর খাঁন (৩০)। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আষাঢ়িয়ারচর মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো.রাশেদুল হাসান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন চলছে।
গ্রেফতারকৃত যুবক মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা মাথাভাঙ্গা গ্রামের আ: সাত্তার খাঁনের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশ শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। অভিযানে রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেল আটকে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির টুল বক্সের ভেতরে থাকা একটি এসটারা মডেলের বিদেশি পিস্তল (রিভলভার) এবং ০৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, গ্রেফতারকৃত যুবকের সঙ্গে থাকা পিস্তল ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে












আপনার মতামত দিন