বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁওয়ে বিএনপির বিজয় র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ফ্যাসিবাদ আওয়ামীলীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূতিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিজয় র‌্যালী বের করা হয়।
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ বিজয় র‌্যালী বের করা হয়।


উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে বিজয় র‌্যালীটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র‌্যালীতে সোনারগাঁ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাস করে।

সোনারগাঁও উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব,  মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু, মাসুম রানা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, মোহাম্মদ আলী,সফিউল আলম বাচ্চু নিজাম উদ্দিন, হারুন-উর-রশিদ মিঠু,কাউসার আহমেদ, আব্দুল মান্নান,আরিফ হোসেন বাবুসহ, নোবেল মীর, আলীনুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD