মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা 

বারদী ও নোয়াগাঁওয়ে এরফান হোসেন দীপের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ও নোয়াগাঁওয়ে আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ এর উদ্যোগে আওয়ামী লীগের পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়েছে।
রোববার দুপুরে ও বিকেলে বারদী মাঠে ও  নোয়াগাঁও এলাকায় অনুষ্ঠিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন সাহেব এর সন্তান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
পৃথক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বারদীতে বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস ও নোয়াগাঁওয়ে আওয়ামী লীগ নেতা আলী হোসেন মাস্টার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,  সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,  তাইজুদ্দিন আহমেদ, সোনারগাঁও সরকারী কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু, বারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওসমান মিয়া,  আলী হোসেন, জেলা কৃষকলীগ নেতা আব্দুস সালাম সেলিম, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মো. মুজিবুর রহমান,  নজরুল ইসলাম নজু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান কামরুল, যুবলীগ নেতা আরমান আহমেদ,ছাত্রলীগ নেতা কবির প্রধান,  আরাফাত হোসেন সেলিম, রিদওয়ান ইসলাম,  শফিকুল ইসলাম শান্ত, আরাফাত ইসলাম, ফয়সাল আহমেদ তপু,  মো. রাসেলসহ বারদী ও নোয়াগাঁও  ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD