শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

বারদী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬শ’ অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা বারদী ইউনিয়নের রিবর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সোনারগাঁওয়ের বারদীর সামাজিক সংগঠন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ডাঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডাঃ তানভির আহম্মেদ,সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া।

সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডাঃ তানভির আহম্মেদ, বলেন সোনারগাঁও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা বিগত ৮ বছর যাবৎ আত্ম মানবতার সেবায় বিভিন্ন প্রকার সামাজিক ও সেবা মুলক কাজ করে থাকি এবং প্রতি বছর এলাকার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে থাকি, প্রতিবারের মত এবারও ঈদে সেমাই চিনি সহ অন্যান্য সামগ্রী রয়েছে। আমাদের সংস্থার সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও সমাজ কল্যাণ সংস্থার সদস্য সালাউদ্দিন, আনোয়ার হোসেন, মোঃ সেলিম মিয়া, মোঃ কামাল হোসেন, নজরুল ইসলাম, রানা, মাহাবুব, ফারুক, সফিক,মোশারফ,হেলেনা আক্তারসহ সোনারগাঁ সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD