বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর, আহত ১১ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন-স্বরাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন

বিএনপির কিছু নামধারী নেতা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি শুরু করে দিয়েছে–শাহ আলম মুকুল

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জামপুরের সেকেরহাট এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। জামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হক দিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁও উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন, সোনারগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম স্বপন, সাবেক দপ্তর সম্পাদক আবু জাফর মুসা। এসময় জামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল বলেন, ২০২৪ গনঅভ্যূত্থানের মতোই ১৯৭৫ সালে আরো একটি অভ্যূত্থ্যান হয়েছিল। সেটা ছিল সামরিক অভ্যূত্থ্যান। ওই অভ্যূত্থ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্ত হন। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার বিএনপিকে মামলা দিয়ে জেল, জুলুম ও অত্যাচার করেছে। গণঅভ্যুত্থ্যানে এবারও বিএনপি মুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, গত ৫আগষ্টে অভ্যুত্থ্যানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপির কিছু নামধারী নেতা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি শুরু করে দিয়েছে। চাঁদাবাজদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো। আগামীর বাংলাদেশ চাঁদাবাজ ও দখলবাজমুক্ত গড়ে তুলতে হলে ঐক্যের কোন বিকল্প নাই।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD