নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন ‘ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় হাজারো মা-বোনকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কারও স্বামী, ভাই কিংবা সন্তান গুম হয়ে গেছে; কেউ হারিয়েছেন জীবনের নিরাপত্তা। আমি সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ের মা-বোনদের বলতে চাই বিএনপি ক্ষমতায় আসলে আর কোনো মা-বোনকে নির্যাতিত হতে হবে না। আমরা জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনব।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিউনের ঝাউচর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। আমরা ক্ষমতায় এসে দেশের প্রতিটি নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করব। নারীদের জন্য সুরক্ষিত কর্মসংস্থান, ন্যায়বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। বাংলাদেশকে আমরা আবারও একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।
পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম মান্নানের মেয়ে মারিয়া ইসলাম মুন্নি এবং পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হান্নান বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নিজামুদ্দিন, হারুন-অর-রশিদ মিঠু, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোবেল মীর, রাকিব হাসান, বিএনপি নেতা মাসুম রানা, আলিনুর বেপারী, মোহাম্মদ শাহানুর, হাসান বশরী, রিপন বেপারী, আল-আমিন বেপারী, মাসুদ বেপারী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তারা সরকারের সকল নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
পরে নারী ভোটারদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
আপনার মতামত দিন