নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জের শতাধিক মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় শুক্রবার জুম’আর নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
দোয়া মাহফিল শেষে আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর আজীবন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সফিউল আলম বাচ্চু, সাদিকুর রহমান সেন্টু, রুবেল হোসাইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় কয়েক হাজার মুসল্লী দোয়া মাহফিলে অংশ নেন।
আপনার মতামত দিন