বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে বিএনপির ৬ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সহ ৬ নেতার মুক্তির দাবিতে বারদী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার বিকেলে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সির নেতৃত্বে আনন্দবাজার বারদী শাখা সড়কের বারদী স্কুল এন্ড কলেজ মাঠ এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল বারদী বাজার এলাকায় প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ মাষ্টার, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন মৃধা, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনু মিয়া, নাসির উদ্দিন, সোনারগাঁও থানা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম রাজসহ অন্যরা।
গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে জামিন আবেদন করলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর মোতালেব হোসেন, সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলমের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD