প্রচ্ছদ

বুদ্ধিজীবি দিবসে কারুশিল্প ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল

সোনারগাঁও নিউজ ১৪ ডিসেম্বর ২০২৪ , ২:২৫ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক  কাজী মাহবুবুল আলম।
আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার, রেজিস্টশন কর্মকর্তা একেএম মুজ্জামিল হক মাসুদ, মো. মনিরুজ্জানান, শাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, শফিকুর রহমান প্রমুখ।
এসময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।