শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় নবনিযুক্ত মন্ত্রী ডা. আব্দুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে তারা দেশের সার্বিক উন্নয়ন, স্থানীয় সরকার ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন বলে জানা গেছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা আরও কার্যকর করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে ডা. আব্দুল মঈন খানের সফলতা কামনা করেন। একই সঙ্গে তার নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী ডা. আব্দুল মঈন খানও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসককে ধন্যবাদ জানান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD