বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মনোনয়ন লড়াইয়ে দুই পরীক্ষিত নেতা কাজী নজরুল ইসলাম টিটু ও মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আগামী উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়নের দাবি তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিশেষ করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দুঃসময়ের সারথি হিসেবে পরিচিত দুই নেতা কাজী নজরুল ইসলাম টিটু ও মোশাররফ হোসেনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
উপজেলা নির্বাচনে টিটুর পক্ষে জোরালো দাবি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু দীর্ঘ সময় ধরে দলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তৃণমূল নেতাকর্মীদের মতে, দলের চরম দুঃসময়ে এবং  সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতিটি লড়াই সংগ্রামে টিটু ছিলেন ছায়ার মতো। হামলা মামলা ও কারাবরণ করেও তিনি দল বা নেতার আদর্শ থেকে বিচ্যুত হননি।
সাধারণ কর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও কারানির্যাতনের পুরস্কার হিসেবে কাজী নজরুল ইসলাম টিটুকে আগামী সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হোক। তাদের মতে, পরীক্ষিত নেতাকে মূল্যায়ন করলে দল আরও সুসংগঠিত হবে।
অন্যদিকে, সোনারগাঁও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনিও দলের সংকটে রাজপথ ছাড়েননি এবং আজহারুল ইসলাম মান্নানের বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত। রাজপথের আন্দোলন করতে গিয়ে তাকেও একাধিকবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে।
পৌর এলাকার ভোটার ও নেতাকর্মীদের বড় একটি অংশ মনে করছেন, আসন্ন পৌর মেয়র নির্বাচনে মোশাররফ হোসেনের কোনো বিকল্প নেই। যোগ্য ও ত্যাগী নেতা হিসেবে তাকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য দলের হাইকমান্ডের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা।
সোনারগাঁও বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীরা জানান, দল যখন প্রতিকূল সময় পার করছিল, তখন যারা মাঠ ছাড়েননি, তাদেরই নেতৃত্বে আনা উচিত। কাজী নজরুল ইসলাম টিটু ও মোশাররফ হোসেন উভয়ই দলের ‘ক্রাইসিস মোমেন্টে’ কাণ্ডারির ভূমিকা পালন করেছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD