বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচে ব্যাচ ৯৮ জয়ী

 

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ক্রিকেট ম্যাচে সোনারগাঁও ৯৯ স্পোর্টস ক্লাবকে ১৮ রানে হারিয়ে ব্যাচ ৯৮ জয়ী হয়েছে।

শুক্রবার সকাল ৯ টায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাচ-৯৮ এর অধিনায়ক মসিউর রহমান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বিপ্লব বর্মন ৭০, ও শাকিল আহম্মেদ ৫১ রান, রাসেল ২৬,শহিদ ২৫, মশিউর ২০, সুজনের ১৮ রানের উপর ভর করে ৯৮ ব্যাচ ২৫২ রান করতে সক্ষম হয়। ২৫৩ রানের লক্ষে সোনারগাঁও ৯৯ স্পোর্টস ক্লাব ২৫ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৩৪ রান করে। ফলে ৯৮ ব্যাচ ১৮ রানে বিজয়ী হয়।

বিজয়ী দলের টিপু সারোয়ার, মশিউর রহমান ও সুজন ২ টি করে উইকেট লাভ করে। বিজয়ী দলের বিপ্লব বর্মন ৭০ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

এ সময় ইউ এস বাংলার ডিএমডি মাহাবুব ঢালী কে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও পিরোজপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য হাজী আফজাল হোসেন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য দোলোয়ার হোসেন বাবুকে সংবর্ধনা দেওয়া হয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনব্যাচ-৯৮ এর রেজোয়ানুল হক টিটু, হাতেম, এডঃশাহ আলী মিলন,নাজমা, জামাল, আলী হোসেন,সুজিত বর্মন,ইসমাইল, আমির হোসেন, নয়ন, তুহিন, নোবেল, আনিছ,মোক্তার, রাসেল, মাসুম,সোহেল, মিজান, মুকুল, মনির,মিজান প্রমূখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD