শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ফুট ওভার ব্রীজ হকার মুক্ত করলেন সাংসদ আব্দুল্লাহ আল কায়সার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুট ওভার ব্রীজ হকার মুক্ত করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিজে দাড়িয়ে থেকে হকার মুক্ত করেন।

এসময় সঙ্গে ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতি বছর সড়ক পারাপার সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ মৃত্যুবরণ করেন। এনিয়ে সোনারগাঁওবাসী ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবি তোলেন। ২০০৮ সালে আব্দুল্লাহ আল কায়সার নির্বাচিত হওয়ার পর ফুট ওভার ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। ২০০৯ সালে নির্মাণ কাজ শুরু হওয়ার পর সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন করেন। ফুট ওভার ব্রীজ উদ্বোধনের পর থেকে ব্রীজটি হকার ও ভিক্ষুকদের দখলে চলে যায়। ফলে সাধারণ পথচারী পারাপার হতে গিয়ে বিভিন্ন বিরম্ভনায় পড়েন। এ নিয়ে বিভিন্ন  সময়ে গণ মাধ্যমে খবর প্রকাশিত হলেও কোন প্রতিকার পায়নি পথচারীরা। ২০২৪ সালে সাংসদ আবদুল্লাহ আল কায়সার পুনরায় নির্বাচিত হওয়ার পর ফুট ওভার ব্রীজটি হকার মুক্ত করে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়ার দাবি তোলা হয়। গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় রয়েল রির্সোটে স্মার্ট  সোনারগাঁ বির্নিমাণের লক্ষ্যে আলোচনা সভায় এ বিষয়টি জোরালো ভাবে উঠে আসে। পরে সোনারগাঁও থানা পুুলিশ ২১ তারিখ থেকে এক সপ্তাহ হকার মুক্ত রাখে ফুট ওভার ব্রীজটি । হঠ্যাৎ করে গত মঙ্গলবার সকালে পুনরায় হকার বসা শুরু করে। এ নিয়ে  বুধবার উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় আলোচনায় উঠে আসে। পরে বিকেলে সাংসদ নিজে উপস্থিত হয়ে ফুট ওভার ব্রীজে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিয়ে হকার মুক্ত করে চলাচল নির্বিঘ্ন করেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, দু’একজনের জন্য কয়েকহাজার মানুষের ভোগান্তি সহ্য করা হবে না। কোন হকার পুনরায় ফুট ওভার ব্রীজে বসে ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD