মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে গত ৮ দিন ধরে দুই সহোদর নিখোঁজ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দুই সহোদর  গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই সহোদরের নাম শাহাদাত হোসেন আল রাফি (১৪) ও আরিফ হোসেন রাফাত (১২)।

গত ৫ মে  রোববার সকালে স্কুলে যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতে না পেয়ে নিখোঁজের পরদিন তাদের বাবা মো. ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় পৃথক সাধারণ ডায়েরী করেন। গত ৮ দিন ধরে নিখোঁজ ছাত্রদের সন্ধান না পেয়ে তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা আতংকের মধ্যে রয়েছেন।

জানা যায়, ফেনীর সদর থানার তুলাবাড়িয়া গ্রামের বাসিন্দা সোনারগাঁওয়ের মেঘনা শিল্প নগরী এলাকায় অবস্থিত আল মোস্তফা গ্রæপ নামের একটি কোম্পানিতে নিখোঁজ স্কুল ছাত্র রাফি ও রাফাতের বাবা মো. ইউসুফ মিয়ার চাকুরীর সুবাদে তারা মেঘনা আবাসিক এলাকায় বসবাস করেন। তারা গত ৫ মে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্কুল সাড়ে ৪টার দিকে ছুটি হলেও তারা সন্ধ্যায় ৭দিকেও বাড়ি ফেরেনি। পরে তাদের বিভিন্ন স্থানে খোজাখুজি করে তাদের খোঁজ মেলেনি। পরদিন সোমবার সকালে নিখোঁজ ছাত্রদের বাবা মো. ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় পৃথক সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজ শাহাদাত হোসেন রাফি মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণী ও আরিফ হোসেন রাহাত ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। নিখোঁজ ছাত্রদের গায়ের রং শ্যামলা ও ড্রেস পরিহিত ছিল।

নিখোঁজদের বাবা মো. ইউসুফ মিয়া জানান, তাদের সন্তানদের না পেয়ে তাদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা কি পরিস্থিতিতে আছেন তা জানেন না। তাদের সন্ধান পেতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। তাদের শোকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে কান্না থামছে না।

সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজের বিষয়টি জানতে পেরে তাদের ছবি ও তথ্য দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD