মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

যতদিন বেঁচে থাকবো সত্যের পথে ও জুলুমের বিরুদ্ধে থাকবো— মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা যতদিন বেঁচে থাকবো সত্যের পথে থাকবো,জুলুমের বিরুদ্ধে থাকবো,সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকবো যতটুকু পারি ততটুকু করবো না পারলে আমাদের সমর্থণ থাকবে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় হাজী মোহাম্মদ (র:) এতিমখানা ও মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ যদি গোটা আরব কিংবা মুসলিম বিশ্বের কাছে পরিচিত হওয়ার একটা কারণে থাকে সেই কারণ হলো এই গোটা পাক-ভারত উপ-মহাদেশে হিন্দুবাদ এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনারগাঁও থেকে (সা:) আল্লাহর পয়গাম্বরের হাদিসের শিক্ষা উচ্চারিত হয়েছে।
অনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও অত্র মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা হাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর সিনিয়র পেশ ইমাম শাইখুল হাদিস মহিবুল ইসলাম বাক্বী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি ওবায়দুল কাদের নদবী, ইমাম উলামা ঐক্য পরিষদের মহাসচিব সোনারগাঁও থানা শাখা মুফতী মো: সাইদুর রহমান হাফেজ মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ। পরে মাদ্রাসা ও মসজিদের ভিত্তি প্রস্তর করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD