শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাদ্রাসা শিক্ষার্থী ওমর ফারুক তারাব পৌরসভার মাসাব এলাকার সবুজ মিয়ার ছেলে ও মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

মাসাবো মাদ্রাসার তাকওয়া ইসলামিয়া এতিমখানার ভারপ্রাপ্ত মুহতামিম মোহাম্মদ রাশেদ মিয়া জানান, প্রতিদিনের নেয় আজকেও মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসায় আসেন। বিকেলে শিক্ষার্থীদের মাঝে বড় শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য আবেদন করে। পড়ে অন্য শিক্ষকদের নিয়ে বিকেলে ৫ নম্বর ক্যানেল এলাকায় ভুইয়ার পুকুরের পাশের বালুর মাঠে খেলাধুলা করার জন্য নিয়ে আসি। খেলা চলার একফাঁকে ওমর ফারুক পুকুরে গোসল করতে নেমে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় অনেক্ক্ষণ খোজাখুজি করে না পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দেই। পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওমর ফারুককে উদ্ধার করেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের সাব অফিসার আবুল খায়ের বলেন, গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় একটি শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল যায়। পরে আধাঘন্টার চেষ্টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD