নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নানা কর্মসূচি পালন করেছেন।
বুধবার সকালে মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে উপজেলার শহীদ মজনু পার্কে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণে অংশ নেন।
পরে ফাউন্ডেশনের সভা কক্ষে দিবসটির তাৎপর্যে তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম। এসময় ফাউন্ডেশনের রেজিস্টশন কর্মকর্তা একে এম মুজ্জামিল হক মাসুদ, নিরাপত্তা কর্মকর্তা সাখওয়াত হোসেন, মিজানুর রহমান, মো. মনিরুজ্জামান, নয়নসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন