রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এ আসনের সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
সোমবার বিকেলে ঢাকায় জাতীয় পার্টির কেদ্রীয় অফিস থেকে ঘোষনা দেওয়ার এমপির পক্ষে সোমবার সন্ধ্যায় সোনারগাঁওয়ে আনন্দ মিছিল বের করা হয়।
সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নে অনুষ্ঠিত আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি মনির মেম্বার, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া মেম্বার। সন্ধ্যায় বারদী ইউনিয়নে আনন্দ মিছিলে নেতৃত্ব দেন বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমীন হোসেন মেম্বার ও জাতীয় পার্টির নেতা জাকির সরকার। নোয়াগাঁও ইউনিয়নে আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ানউদ্দিন চুন্নু। সাদীপুর ইউনিয়নে নেতৃত্ব দেন সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম ও জাতীয় পার্টির নেতা মাসুদ মোল্লা মেম্বার।
সনমান্দি ইউনিয়নে নেতৃত্ব দেন সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মোল্লা।
মোগড়াপাড়া ইউনিয়নে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু ও জাবেদ রায়হান জয়। সোনারগাঁও পৌরসভায় নেতৃত্বে দেন উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটু। পিরোজপুর ইউনিয়নে নেতৃত্ব দেন জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার আহ্বায়ক নাছিমা আক্তার পলি মেম্বার। শম্ভুপুরা ইউনিয়নে নেতৃত্ব দেন জাতীয় পার্টির সোনারগাঁ উপজেলা সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন