বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ

বারদীর দু’পক্ষের দীর্ঘদিনের দ্বন্দের  অবসান করলেন এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী এলাকার দু’পক্ষের দীর্ঘদিনের দ্বন্দের  অবসান হলো।  সমাধান করে শান্তির বারদী উপহার দিলেন সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বুধবার  বিকেলে বারদী ইউনিয়ন পরিষদে দুই পক্ষকে সাথে নিয়ে সমঝোতা করার উদ্যোগ নেন এমপি লিয়াকত হোসেন খোকা।
বারদি ইউনিয়ন পরিষদের  নির্বাচন পরবর্তী দ্বন্দ্ব নিয়ে অনেক দিন দুই পক্ষ মারা  মারি হামলা মামলা করে একে অপরের সাথে ঝগড়া হয়ে অনেক মামলা হামলায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে।  স্হানীয় নেতৃবৃন্দের অনুরোধে এমপির সহযোগিতায় এর সমাধান হয়।
নারায়ণগঞ্জ- ৩ ( সোনারগাঁও)  আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা,  সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সাবেক চেয়ারম্যান জহিরুল হক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,নাজমুল হক মেম্বার, ইব্রাহিম হোসেন ইবু, আমীন হোসেন মেম্বার, জাকির সরকারসহ স্হানীয় গণ্য মান্য নেতৃবৃন্দ  সবার উপস্থিতিতে দুই পক্ষকে সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব নিরসন করে  এবং  সমঝোতার ভিত্তিতে সকল মামলা প্রত্যাহার করে সবাই কাঁধে কাধ মিলিয়ে সবাই শান্তিপূর্ণ ভাবে এলাকায় বসবাস করবেন বলে সকলেই ঐক্যবদ্ব হন।  এদিকে অতীতের সকল দ্বন্দ্ব  ভূলে সমঝোতা হওয়ায় এলাকার মানুষ সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD