বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে- শিক্ষা সচিব

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের সিদ্দিক বলেছেন, ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণে প্রয়োজন নৈতিক শিক্ষা। এটা সর্ব প্রথম পরিবার থেকে শুরু করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। তাই বইয়ের পাশাপাশি ছেলে মেয়েদের অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলে তারা দেশের স্বার্থে ভবিষ্যতে নিরলসভাবে কাজ করবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ও দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা সচিব আরো বলেন, সোনারগাঁওয়ে প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।

সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক কমিটির আহবায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শায়লা নাসরিনের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অবঃ) শেখ মো. বিল্লাল হোসাইন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সোনারগাওঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির।

এসময় বক্তব্য রাখেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম, আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ সোলায়মান খন্দকার, অধ্যাপক আশরাফুজ্জামান অপু, সোনারগাঁও সংঘের সহ প্রচার সম্পাদক দেওয়ান শামসুর রহমান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD