বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত সোনারগাঁওয়ে ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে র্দুবৃত্তদের হামলায় সুতা ব্যবসায়ী স্বামীর মৃত্যু , স্ত্রী আহত সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সোনারগাঁওয়ে ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

oplus_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক সোনারগাঁ শাখা স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ব্যবসায়ী ও গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কৃষি ব্যাংকের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন লতিফ, সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সরকার, জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. নাসিরউদ্দিন, ব্যবসায়ী মতিউর রহমান, আমিনুল ইসলাম চন্দন, সোহেল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮১ সালে স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সংরক্ষিত নারী সাংসদ গোলবদন বেগম কৃষি বিপ্লব ঘটানোর জন্য কৃষি ব্যাংকের দাবি করেন। পরে এক নির্বাহী আদেশে মহজমপুর বাজারে এ শাখা প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এ কৃষি ব্যাংক থেকে উত্তর অঞ্চলের মানুষ সহজ শর্তে ঋণ নিয়ে কৃষি কাজ করে আসছেন। বর্তমানে এ শাখা প্রায় ৭ কিলোমিটার দূরে স্থানান্তরের জন্য কর্মকর্তা ও কর্মচারীরা পায়তারা করছেন।

মানববন্ধনে তারা দাবি করেন, ১৫ হাজার গ্রাহক এ ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন। উপজেলার জামপুর, সাদিপুর, নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসীরাও এ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে থাকেন। কৃষি ব্যাংকের এ শাখার কার্যক্রম দূরে সরিয়ে নিলে এ অঞ্চলের মানুষ বিপাকে পড়বেন। ব্যাংকের শাখাটি না সরানোর দাবি করেছেন। পরে এক বিক্ষোভ মিছিল বের করেন ব্যবসায়ীও গ্রাহকরা।

বাংলাদেশ কৃষি ব্যাংক মহজমপুর শাখার ব্যবস্থাপক এসএম মাহমুদুল হাসান মন্ডল বলেন, ব্যাংকের শাখাটি বিজনেস এরিয়ার না হওয়ার কারনে কর্পতৃক্ষ স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এছাড়া এ অঞ্চলের মানুষের কাছে প্রায় ৫৬ কোটি টাকার ঋণ বকেয়া রয়েছে। গত বছর এ শাখা ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব বিষয় বিবেচনা করে শাখা স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD