শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সাবেক এমপি খোকার বড় ভাই মোহাম্মদ আলী মন্টুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  লিয়াকত হোসেন খোকার বড় ভাই সমাজসেবক ও শিক্ষানূরাগী  মোহাম্মদ আলী মন্টু (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শনিবার বিকেলে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,  দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোহাম্মদ আলী মন্টু সোনারগাঁও উপজেলা শিক্ষা কমিটির সদস্য, সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের গভর্নিংবডির সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন।
রোববার বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া বড় মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে আমলাপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুসহ নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD