রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা

শিক্ষক দিবসে নাহিদ সুলতানা জুবলী মেমোরিয়াল হাই স্কুলের বিশেষ আয়োজন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
শিক্ষক দিবসকে উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  নাহিদ সুলতানা জুবলী মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর বালুর মাঠ সংলগ্ন স্কুলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দার সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য  আবু নাইম ইকবাল।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রোকেয়া আহমেদ, প্রতিষ্ঠাতা পরিচালক  জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হাসান,প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজুর রহমান শ্যামল ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসিমা আক্তার পলি, রুনা আক্তার, মোশাররফ হোসেন,  কাইকারটেক নবাব হাবিবউল্লাহ বাহার স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, সানরাইজ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা সিকান্দার আলী মাষ্টার সহ  বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সোনারগাঁওয়ের পরিচিত মুখ ও শিক্ষানুরাগী মরহুমা নাহিদ সুলতানা জুবলীর স্বরণার্থে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সকাল থেকেই অত্র স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণনের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে পুরষ্কার বিতরনী ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি সফল মন্ডিত করতে সার্বিকভাবে মেধা ও শ্রম দিয়ে সহায়তা করেছেন অত্র স্কুলের শিক্ষক- শিক্ষিকাবৃন্দসহ একদল স্বেচ্ছাসেবী।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD