বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, রেস্টুরেন্ট ও মিষ্টির কারখানাকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ অভিযানে উপজেলার সিকদার ডাইন নামের একটি রেষ্টুরেন্ট ও দুটি মিষ্টি তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করায় সিকদার ডাইন রেষ্টুরেন্টকে ৩০ হাজার, আদি মিষ্টি ভুবনকে ৫০ হাজার, রসের হাঁড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচলনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনারগাঁও উপজেলা সহকারী কমিশার (ভূমি) মো.ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে এসব কারখানা ও রেষ্টুরেন্ট অবৈধভাবে গ্যাস ব্যবহার করে প্রতি মাসে লাখ লাখ টাকার সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছেন। ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানগুলোকে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সিকদার ডাইন রেষ্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মামুন শিকদার সোনারগাঁও নিউজকে জানান, তিনি প্রতিষ্ঠানে ছিলেন না। তাদের প্রতিষ্ঠানে কোন অবৈধ গ্যাস সংযোগ নেই। তারা গ্যাস সিলেন্ডার ব্যবহার করেন। জরিমানার বিষয়ে তিনি ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ের উপ মহা-ব্যবস্থাপক সুরুজ আলম, মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ সদসস্য উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD