শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁওয়ে অস্ত্র মাদকসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার  ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি,খাসেরগাঁও এবং ছোট কোরবানপুর এলাকায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের সোনারগাঁও থানায় রাখা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের রোববার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩৫), আব্দুস সালামের ছেলে সাকিব মিয়া (২৫), আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাশেদ (৩০), রাসেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার (৩২), ফিরোজ মিয়ার ছেলে ফখরুদ্দিন (৪০), সোলাইমান মিয়ার ছেলে মো. জিসান (২০) ও লোকমান মিয়া (২৪)।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার রাসেল মিয়া ও ছোট কোরবানপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি একাধিকবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের দু’গ্রুপের সংঘর্ষকালে প্রকাশ্যে গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফতুল্লা থানার মুজা মিয়ার ছেলে মাইনুল ইসলাম জিয়াকে গত ৩১ জানুয়ারি বুধবার গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার মানুষের মধ্যে আতংঙ্ক বিরাজ করে। শনিবার ভোরে সেনাবাহিনীর মেজর সাজ্জাদ হোসেন ও সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭টি দা, ৫টি টেঁটা, একটি হাসিয়াসহ ৭জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে এমন অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায়  শনিবার ভোর রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়। আজ রোববার তাদের আদালতে প্রেরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD