প্রচ্ছদ

সোনারগাঁওয়ে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ও নৈরাজ্য প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

সোনারগাঁও নিউজ ৪ নভেম্বর ২০২৬ , ৬:৫৭ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করে।
নারায়ণগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশনায় এমপির রাজনীতি সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব এর নেতৃত্বে বুধবার দিনভর কাঁচপুর এলাকায় এ অবস্থান করে বিএনপির নেতৃবৃন্দ।
এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন,
নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রুমি,  বিএনপি নেতা মোমেন খান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল,
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নূরে ইয়াসিন নোবেল, স্বেচ্ছাসেবক দলের নেতা সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ কাওসার, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম জনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচি পালনকালে খাইরুল ইসলাম সজীব বলেন, বর্তমান সরকার জনগণের পাশে আছে, আমরা জনগণের পাশে থাকবো। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শ্রমিক ভাইদের এবং জনগণের সুবিধা নিশ্চিত করা ও জানমালের  নিরাপত্তা দেওয়া। এইজন্য গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়েছে।  যাতে নারায়ণগঞ্জ ৩ আসনের প্রতিটি জায়গায় কোন ধরনের সন্ত্রাসরা কুচক্র মহলরা কোন অরাজকতা সৃষ্টি না করতে পারে। এখানে বিএনপি নেতারা  যারা উপস্থিত হয়েছে তাদের সবার একটাই  লক্ষ্য জনগণ যাতে সুস্থ  এবং ভালো থাকে। এছাড়া জনগণের পাশে থাকা। আমরা বিগত দিনে জনগণের পাশে ছিলাম এখনো পাশে আছি। আমাদের এই অবস্থান কর্মসূচি  চলমান থাকবে।