বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁওয়ে আজকের দর্পন পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দৈনিক আজকের দর্পন পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁওয়ে উদ্ববগঞ্জ এলাকায় হাজী শহীদুল্লাহ্ প্লাজায় সামাজিক সংগঠন যোলোআনা কার্যালয়ে অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আজকের দর্পন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার।
সাংবাদিক শাহাদাত হোসেন রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আশরাফুজ্জামান, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আল আমিন তুষার। এসম উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, মাহবুবুল ইসলাম সুমন, মশিউর রহমান, মোক্তার হোসেনসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল্লাহ আল কায়সার বলেন, বস্তুনিষ্ট প্রতিবেদনের মাধ্যমে এগিয়ে যাবে আজকের দর্পন পত্রিকা। নির্বাচন এগিয়ে এলেই সোনারগাঁওয়ে প্রার্থী সংখ্যা বেড়ে যায়৷ সারা বছর তাদের কোন খোঁজ থাকে না। রাজপথে আন্দোলন সংগ্রামে তাদের কোন অবদান নেই। নির্বাচন এসেছে এখন তারা বড় রাজনৈতিক নেতা। এ অনুষ্ঠানে সাংবাদিকদের অনুরোধ করবো সঠিক তথ্য তুলে ধরুন। তাহলেই সোনারগাঁওবাসী আসল সেবক পাবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। সোনারগাঁওয়ে আওয়ামীলীগ থেকে একমাত্র আব্দুল্লাহ আল কায়সারই মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখেন। যারা আওয়ামীলীগ ও কায়সারকে নিয়ে ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে আজে বাজে পোস্ট ও মন্তব‍্য করেন তারা আওয়ামীলীগের কর্মী হতে পারে না। তারা দলের শত্রু।
তিনি আরো বলেন, কোন কোন নেতা প্রধানমন্ত্রীর উন্নয়ন লিফলেট করে প্রচার করছেন। আপনার কি অবদান আছে, পারলে সেটা প্রচার করেন। আপনি করোনাকালে কোথায় ছিলেন? নেতাকর্মী ও সোনারগাঁওবাসীর জন্য আপনি কি অবদান রেখেছেন। পারলে আপনার অবদান লিফলেট করে প্রচার করেন। কোন মাদ্রাসা, রাস্তা ও মানুষের কল্যাণে আপনার টাকা খরচ করেছেন দেখাতে পারবেন?।
আলোচনা শেষে দোয়া ও কেক কাটা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD