বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁওয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ইউপি সদস্যের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. নাসিরউদ্দিনের বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন এ অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি দাবী করেন। তিনি বুধবার দুপুরে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান। এসময় ওই ইউপি সদস্যের স্ত্রী সখিনা বেগম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য নাসিরউদ্দিন জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় আলো সমিতি নামের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠে। ওই আর্থিক প্রতিষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজ ঋণ গ্রহন ও সঞ্চয়সহ আর্থিক লেনদেন করে আসছিল। হঠাৎ করে আলো সমিতির মালিক ফারুকুল ইসলাম শাহিন, ইমরান হোসেন মুকুল ও কামাল হোসেন সমিতির কার্যক্রম বন্ধ করে আত্মগোপনে চলে যায়। ওই সমিতির সাথে আমার ছোট ভাই ইমরান হোসেন মুকুল জড়িত থাকায় প্রতিপক্ষের লোকজন আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালায়। এমনকি গত ৫ ডিসেম্বর শুক্রবার সকালে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে আমার বাড়িতে লোকজন জড়ো হয়ে মব সৃষ্টির চেষ্টা করে। অথচ ওই সমিতির সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। যারা সমিতির নামের অর্থ আত্মসাত করেছে তাদের বিচার হউক আমিও চাই। তবে অন্যায় ভাবে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ইউপি সদস্য নাসিরউদ্দিনের স্ত্রী সখিনা বেগম জানান, আমাদের জড়িয়ে মিথ্যা অপপ্রচারের কারনে আমার আমার পরিবার আতংকি হয়ে পরেছে। অপপ্রচারের কারনে পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD