রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

মেঘনায় অবরোধ বিরোধী আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি জামায়াতের চতুর্থ দফায় ডাকা অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় অবস্থান কর্মসুচি হিসেবে শান্তি সমাবেশ করছে স্থানীয় আওয়ামী লীগ।

রোববার সকাল থেকে দিনভর উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে এ অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলী আকবর, ডা. আতিকুল্লাহ, মাসুম বিল্লাহ, কবির হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম, মোশারফ হোসেন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আগামী সপ্তাহে তফসিল ঘোষণা হবে। তফসিলের পর কেউ নাশকতার চেষ্টা করা হলে কঠোর ভাবে দমন করা হবে। তিনি বলেন, মানুষ বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। তাদের অযৌক্তিক আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD