বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে এক অধ্যক্ষের বাগানের ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরের রাউৎগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ গ্রুপের লোকজন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে লাখ টাকার ফলজ ও বনজ গাছ কেটে ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই অধ্যক্ষ ও তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে জীবন যাপন করছে। এ ঘটনায় বুধবার সকালে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা ও বিআইবিটি ইউনির্ভাসিটির অধ্যক্ষ ড. হারুন অর রশীদের সাথে ওই এলাকারই আক্কাস আলী আক্কার পুত্র ইসমাইল ও মৃত আলী মিয়ার পুত্র আমির আলীর দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আদালতে মামলা রয়েছে। সম্প্রতি ইসমাইল ও আমির আলীর নেতৃত্বে তাদের লোকজন অধ্যক্ষ ড. হারুন অর রশীদের বাগান বাড়ীর সীমানা প্রাচীর ভেঙে বাগানের ফলফলাদি গাছ কেঁটে  ফেলে।
অধ্যক্ষ ড. হারুন অর রশীদ জানান, রাউৎগাঁও মৌজাস্থিত সিএস ও এসএ দাগ ৩৭১ এবং আরএস ৫৯১ নং দাগের ১ বিঘা ভিটিবাড়ীতে বিলাতি গাব, লিচু গাছ, মাল্টা গাছ, সুপারি গাছ সহ বিভিন্ন ফলফলাদি গাছ রোপন করছেন তিনি। সন্ত্রাসী চক্র জমির সীমানা প্রাচীর ভেঙে বাগানে প্রবেশ করে ফলফলাদির ওসব গাছ কেঁটে ফেলছে। এতে তার এক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে দাবী করেন তিনি।

তিনি জানান,এর আগেও বাগান বাড়ীর নিরাপত্তা জনিত কারণে স্থাপিত ৫টি সিসি ক্যামেরা একই কায়দায় রাতের আঁধারে ভাংচুর করে এবং ক্যামেরার ডিবিএম বক্স, ব্যাটারী ও আইপিএসসহ অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে তার ব্যাপক ক্ষতি সাধিত করেছে চক্রটি।

এলাকাবাসী জানায়, ড. হারুন অর রশীদ তার জমি ভোগ দখলে থাকাবস্থায় একই এলাকার ইসমাইল ও আমির আলী গংরা জমিটির মালিকানা দাবী করে। এ নিয়ে পক্ষ-প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত জমির বিরোধ চলে আসছে। আদালতে পাল্টাপাল্টি মামলাও রয়েছে।

অভিযুক্ত ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ জমি আমাদের। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। জোরপূর্বক হারুন অর রশীদ দখলে নিয়েছেন।

জামপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো. সানাউল্লাহ জানান, ঘটনাটি দুঃখজনক ও অমানবিক। এ ধরনের ঘটনায় জড়িতদের শাস্তিমূলক ব্যবস্থা করা দরকার।

সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, এঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD