শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

সোনারগাঁওয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক  মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সোনারগাঁও থানার ওসি ( তদন্ত) মো. রাসেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার  মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায়  চেকপোস্টে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ আলম নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মুছুনী ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গেছে, সোনারগাঁও থানার এসআই মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্স গত সোমবার রাত ৮ টার দিকে মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকায় ঢাকামুখী লেনে বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০) তল্লাশি চলাকালীন সময়ে আলম নামে এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে লুঙ্গির নিচে পরিহিত হাফ প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের কসটেপে মোড়ানো পলিথিনে রাখা ২০টি ছোট প্যাকেট উদ্ধার করা হয়।প্রতিটি প্যাকেটে ৫০ টি করে মোট এক হাজার ইয়াবা পাওয়া যায়।
সোনারগাঁও থানার ওসি ( তদন্ত) মো. রাসেদুল হাসান। খাঁন জানান, গ্রেফতারকৃত আলমের বিরুদ্ধে  সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD