বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩৩৭ জন,  ৩ স্কুলে শতভাগ 

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এবারে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৩৭ জন।সোনারগাঁওয়ে এসএসসিতে পাশের হার ৯১.১৮ শতাংশ। উপজেলার ৩১টি উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ নেয় মোট  ৪ হাজার ৩শত ১৮ জন। এরমধ্যে কৃতকার্য হয় ৩ হাজার ৯শত ৩৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩৭ জন। উপজেলার সবচেয়ে বেশী জিপিএ-৫ পেয়েছে মোগরাপাড়া গৌর গোবিন্দ শ্যাম সুন্দর সরকারী বিদ্যালয়। জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪১ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৯৯ জন। পাশের হার ৯২.২৪ শতাংশ। জিপিএ-৫ এ ২য় হয়েছে সোনারগাঁও স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ। এ স্কুল থেকে মোট ১শ’ ৩৪ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন এদের মধ্যে কৃতকার্য হোন ১শ’ ২৯ জন।  জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন পাশের হার ৯৬.২৭ শতাংশ।  ৩ স্থানে রয়েছেন যথাক্রমে দবির উদ্দীন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন এন্ড কলেজ। এ দু’ স্কুলেই জিপিএ-৫ পয়েছে ২৪ জন করে। পাশের হার দবির উদ্দীন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ৯৩.৭৫ শতাংশ ও সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন এন্ড কলেজ ৯৩.২৫ শতাংশ। ৪র্থ হয়েছে যথাক্রমে ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।  এ দু’ স্কুলে ২৩ জন করে জিপিএ-৫ পেয়েছে।  ব্যারিস্টার  রাবেয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করে। আর সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার ৯৪.৯৫ শতাংশ।৫ম স্থানে পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়।  এ স্কুলে ১৮ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার  ৮৯.৫২ শতাংশ।  ষষ্ঠ স্থানে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়। পাশের হার ৯২.৩১ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। ৭ম স্থানে সনমান্দি হাছান খান উচ্চ বিদ্যালয়। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাশের হার ৯৭.৩০ শতাংশ।  ৮ম স্থানে যথাক্রমে হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও চৌধুরীগাও উচ্চ বিদ্যালয়। দু’ স্কুলে ১০ জন করে জিপিএ-৫ পেয়েছে।  পাশের হার হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শতভাগ ও চৌধুরীগাও উচ্চ বিদ্যালয় ৯৫.৪৫ শতাংশ।

এদিকে সোনারগাঁওয়ে ৩ টি স্কুল শতভাগ পাশ করেছে।স্কুলগুলো হলো যথাক্রমে হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ব্যারিস্টার  রাবেয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও গোয়ালপাড়া হাই স্কুল।

অন্যদিকে দাখিল পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। এর মধ্যে তাহেরপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় ৬১ জন পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয় ৫৯ জন।  জিপিএ ৫ পেয়েছে ৭ জন। এ মাদ্রাসায় পাশের হার ৯৬.৭২ শতাংশ।

এছাড়া কারিগরি ও ভোকেশনালে বাহাউল হক টেকনিক্যাল ইনিস্টিটিউট  জিপিএ ৫ পেয়েছে ২৩ জন।  মোট ৮৭ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন। এরমধ্যে কৃতকার্য হয় ৮০ জন। পাশের হার ৯২ শতাংশ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD