শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

মরহুম মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী শনিবার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আগামীকাল ২২ জুলাই শনিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে শনিবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  এছাড়াও মৃত্যু বার্ষিকী উপলক্ষে  শুক্রবার বাদ জুম্মা মোগরাপাড়ার গোহাট্টা, সাববাড়ি,ষোলপাড়াসহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২০২১ সালের এ দিনে মরহুম মোশারফ হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশারফ হোসেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা পরিষদের পর পর দুইবার চেয়ারম্যান ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের পর পর ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত মোবারক হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল হাসনাতের ছোট ভাই, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল কায়সারের চাচা এবং মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর চাচাতো ভাই।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD